
(ক) শিক্ষার্থীগণ স্কুলের নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম পরিধান করে স্কুলে আগমন করবে।
(খ) পোশাক সর্বদা পরিষ্কার ও পরিপাটি করে পরিধান করতে হবে।
(গ) স্কুলের কোন আসবাবপত্র, রঙ ও বাগানের চারা গাছের বা ফুল গাছের কোন ক্ষতি করা যাবে না। অন্যায্যভাবে ক্ষতি করা হয়েছে প্রমাণিত হলে অভিভাবকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
(ঘ) স্কুলে মারামারি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
(ঙ) অশালীন শব্দ প্রয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
(চ) শিক্ষার্থীগণ পরস্পরের মাঝে সর্বদা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
(ছ) চুলকাটার কোন নির্দিষ্ট স্টাইল নির্ধারিত নেই, অভিভাবকদের ইচ্ছানুযায়ী শিক্ষার্থীরা চুল কাটবে। তবে চুলকাটা চেহারার সাথে মানানসই হওয়া বাঞ্চনীয়। শুধুমাত্র মানানসই না হলে শিক্ষকগণ অভিভাবকদের পরামর্শ দিতে পারবেন। ডাক্তারি পরামর্শ ছাড়া মাথা ন্যাড়া করা যাবে না।
(জ) বর্ণবৈষম্য কার্যকলাপ, আচরণ, কথাবার্তা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।
(ঝ) স্কুলের যাবতীয় নিয়ম-নীতি মেনে চলতে হবে।
(ঞ) বিনা কারণে স্কুলে অনুপস্থিত থাকা যাবে না। যদি অনুপস্থিত থাকার প্রয়োজন হয় তাহলে অভিভাবকের স্বাক্ষরিত ছুটির আবেদন করতে হবে বা মোবাইলে শ্রেণি শিক্ষককে অবহিত করতে হবে। বারবার বিনাকারণে অনুপস্থিত থাকলে নির্ধারিত হারে জরিমানা আরোপ করা হতে পারে।
(ত) বিনা অনুমতিতে স্কুল ত্যাগ করা যাবে না। স্কুল ছুটি হলে অভিভাবক বা ভ্যান চালক বা নির্বাচিত প্রতিনিধি দ্বারা বাচ্চা গ্রহণ করতে হবে।
(থ) যথাসময়ে স্কুলে হাজির হতে হবে।
(দ) যারা স্কুল্ভ্যান সুবিধা গ্রহণ করবেন তাদেরকে নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
(ধ) শিক্ষার্থীরা নিজ-নিজ মালামাল নিজ-নিজ তত্ত্বাবধানে রাখবেন। অসাবধানতা বশতঃ কারো কোন জিনিস হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ণ) স্কুলের সকল অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণ করতে হবে।
(ট) নিয়মিত মাসিক টিউশন ফি, পরীক্ষার ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।